৮ নভেম্বর ২০২৬ - ১১:৪৪
গাজা: জলমগ্ন তাবু ও গৃহহীন জনগণের করুন অবস্থা

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন যে, ঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে গাজা উপত্যকায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে; একই সঙ্গে প্রয়োজনীয় সামগ্রীর অভাব এবং অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ত্রাণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ভারী বৃষ্টিপাত ও প্রবল বাতাসের কারণে গাজা উপত্যকায় ৭০ হাজার তাবু প্লাবিত হওয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো আবারও আশ্রয়হীন হয়ে পড়েছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে, অবকাঠামোর ধ্বংসসাধন এবং প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি ত্রাণ কার্যক্রম পরিচালনার পথে বড় বাধা সৃষ্টি করেছে। শুক্রবার গভীর রাতে শুরু হওয়া এই ঝড়ের কবলে পড়ে বহু দেয়াল ধসে পড়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এই ঝড়ে প্রায় ৩০ লক্ষ (তিন মিলিয়ন) ডলার মূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha